Dumdum : সাইকেল রাখাকে কেন্দ্র করে দক্ষিণ দমদমে ধুন্ধুমার ! প্রোমোটার তাপস রায় ও তাঁর ছেলে শঙ্কর রায়কে মারধরের অভিযোগ

ABP Ananda LIVE: সাইকেল রাখাকে কেন্দ্র করে দক্ষিণ দমদমে ধুন্ধুমার। দক্ষিম দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বচসা, হাতাহাতি। প্রোমোটার তাপস রায় ও তাঁর ছেলে শঙ্কর রায়কে মারধরের অভিযোগ। প্রোমোটারের অফিস ভাঙচুর, বাড়িতে হামলা চালানোর অভিযোগ। তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ। নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের। মিথ্যা অভিযোগ, তৃণমূলকর্মীকে মারধর করেছে প্রোমোটারের ছেলে, পাল্টা দাবি তৃণমূল কাউন্সিলর তন্দ্রা সরকারের।

সেই প্রোমোটার জানিয়েছেন, ''আমি অফিস থেকে বেরিয়ে সবাইকে ঠেকানোর চেষ্টা করছিলাম। কিন্তু ওদের লোক এসে আমার অফিস ভাঙচুর করল। আমার বাড়িতও আক্রমণ করেছিল।'' সূত্রের খবর, ১৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সিঁথি রোডে রবিবার দুপুর ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় কাউন্সিলর তন্দ্রা রায়ের অনুগামীদের সঙ্গে বচসা হয় সেই আক্রান্ত প্রোমোটারের। পরবর্তীকালে আরও কিছু ছেলে এসে প্রোমোটারের অফিস ভাঙচুর করা হয়। 

১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাল্টা অভিযোগ জানিয়েছেন, ''তৃণমূলের একজন বর্ষীয়াণ ব্যক্তি ব্লাড টেস্ট করিয়ে ফিরছিলেন। তিনি তাঁর সাইকেলটি রেখে শুধুমাত্র দাঁড়িয়ে ফোন করছিলেন। কিন্তু সেই সময় প্রোমোটার তাপস রায়ের ছেলে হঠাৎ সেই ব্যক্তিকে আক্রমণ করে। তাঁর বুকে ঘুষি মারা হয়। প্রোমোটারের গায়ে হাত তোলা হয়নি, পুরোটাই সাজানো মিথ্যে কথা।''

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola