Sovan Chatterjee: একুশে জুলাই শোভন চট্টোপাধ্য়ায়ের তৃণমূলে প্রত্য়াবর্তন কি নিশ্চিত? ABP Ananda Live
ABP Ananda | 12 Jul 2024 11:21 AM (IST)

West Bengal News: শোভন চট্টোপাধ্য়ায় তৃণমূলে ফিরবেন কিনা, সেই জল্পনার মধ্য়েই এবার একদা সতীর্থকে নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, শোভন নিজের পরিবারে ফিরে আসুক। নিজের বাচ্চাগুলোর কাছে ফিরে আসুক। আমাদের কাছে এই বয়সে এইসব ভাল লাগে?
একুশে জুলাই শোভন চট্টোপাধ্য়ায়ের তৃণমূলে প্রত্য়াবর্তন কি নিশ্চিত? তিনি কি একা তৃণমূলে আসবেন? সেভাবেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দলে ফিরবেন? এসব নিয়ে জল্পনা যখন জোরাল হচ্ছে, তখনই তখন একদা সতীর্থকে নিয়ে মুখ খুলে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন ফিরহাদ হাকিম। পরিবারের কাছে ফিরে যাক শোভন: ফিরহাদ।
২০১৮ সালে তৃণমূল ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্য়ায়। প্রায় একই সময়ে তিনি ঘর ছেড়েছিলেন। বেহালার পৈতৃক ভিটে স্ত্রী রত্না চট্টোপাধ্য়ায় ছেলে-মেয়েকে ছেড়ে, এসে উঠেছিলেন গোলপার্কের বিশাল ফ্ল্য়াটে। সেই থেকে তাঁর সঙ্গী বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়।