Sovan Chatterjee: আবার কলকাতার মেয়র করা হতে পারে শোভন চট্টোপাধ্য়ায়কে? ABP Ananda Live

West Bengal News: তৃণমূলে ফিরলে কি ফিরহাদ হাকিমের জায়গায়, আবার কলকাতার মেয়র করা হতে পারে শোভন চট্টোপাধ্য়ায়কে? সেই জল্পনা উস্কে দিয়েছেন শুভেনদু অধিকারী। এনিয়ে এবার মুখ খুললেন খোদ ফিরহাদ হাকিমই। তাঁর বক্তব্য়, এটা মমতা বন্দ্য়োপাধ্য়ায় ঠিক করেন। শোভন সাধারণ জীবনে ফিরে আসুক।

একজন প্রাক্তন। একজন বর্তমান। একজন প্রায় আট বছর কলকাতার মেয়র ছিলেন। তিনি আচমকা পদ ছেড়ে দেওয়ার পর, আরেকজন প্রায় সাড়ে পাঁচ বছর ধরে সেই দায়িত্ব সামলাচ্ছেন। এখন সেই প্রাক্তন মেয়র অর্থাৎ শোভন চট্টোপাধ্য়ায় ফিরলে কি বর্তমান মেয়র অর্থাৎ ফিরহাদ হাকিমের পদ যেতে পারে? এই জল্পনাও মাথাচাড়া দিয়েছে। এর মধ্য়ে স্বয়ং ফিরহাদ হাকিমই শোভনকে ফেরার বার্তা দিলেন। তবে শুধু তৃণমূলে ফেরার নয়। সম্প্রতি শোভন চট্টোপাধ্য়ায়ের তৃণমূলে ফেরার জল্পনা তৈরি হতেই, তা নিয়ে আরেক বোমা ফাটান শুভেনদু অধিকারী।

মমতা বন্দ্য়োপাধ্য়ায় শোভনের জন্মদিনে শুভেচ্ছাবার্তা ও উপহার পাঠানোর পর কাননের তৃণমূলে প্রত্য়াবর্তন কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola