Sovandeb: শোভনদেবের মুখে অভাববোধ জয়ের কথা, দলেই কারও উদ্দেশে বার্তা বর্ষীয়ান তৃণমূল বিধায়কের?
রেশন বণ্টনে দুর্নীতির অভিযোগে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, যদি বালু দোষ করে থাকে তাহলে আমি পাশে দাঁড়াবো না। দোষ প্রমাণিত হলে দলও পাশে দাঁড়াবে না।