Sovondeb Chatterjee: 'প্রয়োজনীয় নম্বর না থাকা সত্ত্বেও বাম আমলে নিয়োগ অধ্যাপকদের', দাবি শোভনদেবের
দুর্নীতি ইস্যুতে কোণঠাসা হয়ে পাল্টা আক্রমণের রাস্তায় তৃণমূল। এবার বাম আমলের নিয়োগে দুর্নীতির অভিযোগে সরব মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 'পলিটেকনিক কলেজে অন্তত ২০০ অধ্যাপককে বেআইনি ভাবে নিয়োগ''প্রয়োজনীয় নম্বর না থাকা সত্ত্বেও বাম আমলে নিয়োগ অধ্যাপকদের', দাবি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। একই সঙ্গে নিজের দলের হয়েও সাফাই মন্ত্রীর। 'মন্দিরে পুরোহিত চোর হলেও দেবতা চোর হতে পারে না', মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে মন্তব্য শোভনদেবের।