CPM: এবার বামেদের নিশানা করলেন শোভনদেব চট্টোপাধ্যায়
বাম আমলে যাঁরা অধ্যাপক পদে চাকরি পেয়েছেন, তাঁদের কারও ৬৫ শতাংশ নম্বর ছিল না। শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে এবার এভাষাতেই বামেদের নিশানা করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। একই সুরে পুরসভায় নিয়োগ নিয়ে বামেদের (CPM) নিশানা করেছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। পাল্টা জবাব দিয়েছে সিপিএমও।