CBI: তদন্ত চলাকালীনই বদলি CBI-এর দুর্নীতিদমন শাখার SP রাজীব মিশ্র | পিছিয়ে গেল অনুব্রত মামলার শুনানি

গরুপাচার মামলায় এবার সিবিআই-এর নজরে অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক ও মেয়ে সুকন্যার গাড়ি চালক। আগামীকাল নিজাম প্যালেসে তলব দুজনকেই।

কয়লা ও গরুপাচারকাণ্ডে তদন্ত চলাকালীনই বদলি করা হল CBI-এর দুর্নীতিদমন শাখার SP রাজীব মিশ্রকে। কলকাতা থেকে তাঁকে পাঠানো হল পাটনায়। নিজাম প্যালেসে CBI-এর দুর্নীতিদমন শাখার দায়িত্ব নিলেন DIG জয়দেবন।

দিল্লি হাইকোর্টে পিছিয়ে গেল অনুব্রত মামলার শুনানি। আগামী ১১ জানুয়ারি দিল্লি হাইকোর্টে হবে শুনানি। দিল্লি নিয়ে গিয়ে জেরা ঠেকাতে রাউস অ্যাভিনিউ কোর্টে আগেই আবেদন করেন কেষ্ট।

কাঁথির রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলায় কাঁথি থানার আইসি-কে তলব। সিবিআইয়ের তলবে নিজাম প্যালেসে হাজির কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস। এর আগে অভিযোগকারিণী কাকলি পণ্ডার বাড়িতে গিয়ে বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা।কাঁথির রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

'৬ মাসের জন্য হাজার হাজার অস্থায়ী হোমগার্ড নিয়োগ করছে রাজ্য সরকার,' ট্যুইট শুভেন্দুর

'সরকারি প্রকল্প আটকাতে প্রতিনিধি দল আসছে'। 'দুয়ারে সরকার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে' । 'বাংলার মানুষ  বিরোধীদলের নেতাদের কথা বিশ্বাস করেন না'।'সিআরপিএফ কেন, আমেরিকা থেকে পুলিশ নিয়ে আসলেও কিছু করতে পারবে না' ।কেন্দ্রকে নিশানা দুই মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদারের ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola