Mathurapur: 'চাপ দিয়েই বয়ান রেকর্ড করানো হয়েছে', বিস্ফোরক দাবি ৪ জয়ী বিরোধী প্রার্থীর | ABP Ananda LIVE
ABP Ananda | 30 Jul 2023 12:52 PM (IST)

South 24 Pargana: অপহরণের অভিযোগ ওঠার দু’দিনের মাথায়, বাড়ি ফিরে বিস্ফোরক দাবি করলেন দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের চার বিরোধী প্রার্থী। শুধু তৃণমূল নয়, পুলিশের বিরুদ্ধেও ভয় দেখানো ও চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁরা। বিরোধী প্রার্থীদের দাবি, ২৫ জুলাই রাতে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তৃণমূলের দুষকৃতীরাই ভাড়াবাড়ি থেকে তাঁদের তুলে নিয়ে যায়। রাখা হয় গেস্ট হাউসে। পরদিন আরও একটি গোপন ডেরায় নিয়ে গিয়ে চাপ দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেয় তৃণমূলের লোকজন। জোর করে ভিডিয়ো বার্তায় অপহরণের অভিযোগ অস্বীকার করতে বাধ্য করে। এর মধ্যেই সেখানে হাজির হয় পুলিশের ১৪-১৫ জনের একটি দল। পুলিশও নিজের মতো বয়ান লিখিয়ে সই করিয়ে নেয়। এমনই দাবি মথুরাপুরের চার বিরোধী প্রার্থীর। ABP Ananda LIVE
TRENDING VIDEOS
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.