Srikanto Mahato: নিরাপত্তা কমানো হল রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর
নিরাপত্তা কমানো হল রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর। ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রেখে দিয়ে বাকি সমস্ত নিরাপত্তা ও এসকর্ট গাড়ি তুলে নেওয়া হয়েছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তুলে নেওয়া হয়েছে নিরাপত্তা। এরপর হয়তো মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হবে, খোঁচা বিজেপির। পাল্টা বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। রবিবার ভাইরাল হয় মন্ত্রীর একটি ভিডিও। যেখানে মিমি, নুসরত, জুন সহ একঝাক নেতা নেত্রী দলে লুটেপুটে খাচ্ছে বলে মন্ত্রীকে বলতে দেখা যায়। যার জন্য শো-কজ করা হয় মন্ত্রীকে। তিনি কিছু জানেন না, প্রতিক্রিয়া ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর।
Tags :
Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Srikanta Mahato