SSC: পার্থকে CBI-তলব, কাল সকাল সাড়ে ১০টায় ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানি ।Bangla News
এসএসসির গ্রুপ ডি, নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় এদিন পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়। এরপরই সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আজকের মতো সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে না পার্থ চট্টোপাধ্যাকে। আজকের মতো সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চে। কাল সকাল সাড়ে ১০টায় ফের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসি মামলার শুনানি। একইসঙ্গে আদালত জানিয়ে দেয় সিঙ্গল বেঞ্চে থাকা এসএসসির সব মামলায় আপাতত স্থিতাবস্থা রাখত হবে। ডিভিশন বেঞ্চের রায়দান না হওয়া পর্যন্ত মামলায় স্থগিতাদেশ দেওয়া হয়।
Tags :
CBI Calcutta High Court Calcutta HC Partha Chatterjee SSC School Service Commission Nizam Palace পার্থ চট্টোপাধ্যায় Partha Chatterjee Summoned পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের হাজিরা কলকাতা হাইকোর্টে নিজাম প্যালেস শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা