SSC: শিক্ষক নিয়োগে স্বচ্ছ্বতা চান বিশ্বজিৎ কুণ্ডু, টেটের প্রসঙ্গ তুলে খোঁচা TMC-র।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 May 2022 11:28 AM (IST)

শিক্ষক নিয়োগে স্বচ্ছতার দাবি তুললেন কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বর্তমান বিজেপি নেতা বিশ্বজিৎ কুণ্ডু। দাবি করলেন, CBI তদন্ত হলে দুধ আর জল ভাগ হয়ে যাবে। একথা শুনে, ২০১৪-র টেটের প্রসঙ্গ তুলে বিজেপি নেতাকে খোঁচা দিয়েছে তৃণমূল। যার পাল্টা জবাব দিয়েছেন বিশ্বজিৎ কুণ্ডু।