SSC Case : এসএসসি মামলায় সিবিআই-এর পর এবার এফআইআর দায়ের ইডি-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jun 2022 11:28 AM (IST)

এসএসসি মামলায় সিবিআই-এর পর এবার এফআইআর দায়ের ইডি-র। এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি এবং প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি তদন্তে জোড়া এফআইআর। ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজ ২ জনকে তলব। নিয়োগ-দুর্নীতিতে টাকা পয়সা লেনদেনের অভিযোগের তদন্তে ইডি।