SSC Case Update : মেধা তালিকায় মন্ত্রীর মেয়ের নাম তোলা হয়েছে উপরে, কখন বুঝলেন মামলাকারী ববিতা ?
এসএসসির একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগেও এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দু’হাজার আঠারো সালে এই প্যানেলেই স্কুলশিক্ষক পদে চাকরি পান, বর্তমানে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী।
SSC’র চেয়ারম্যান হাইকোর্টকে জানিয়েছেন, অঙ্কিতা অধিকারী মোট ৬১ নম্বর পেয়েছেন এবং মামলাকারী ববিতা সরকার মোট ৭৭ নম্বর পেয়েছেন। ৭২ জনের ওয়েটিং লিস্টে ২০ নম্বরে নাম ছিল ববিতার। এই পরিস্থিতিতে কোথা থেকে ববিতার সন্দেহ হল যেটা হয়েছে ন্যায্যা হয়নি ?