SSC Hearing : চাল এবং কাঁকর কীভাবে সম্ভব আলাদা করা ? দোলাচলে ভুগছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা

ABP Ananda  |  10 Feb 2025 07:36 PM (IST)
ABP News

ABP Ananda LIVE : দোলাচলে ভুগছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু, চাল এবং কাঁকর কীভাবে আলাদা করা সম্ভব বা যোগ্য ও অযোগ্যদের কী করে পৃথকীকরণ সম্ভব সেটা নিয়ে কোনও ঐক্যমতে পৌঁছানো যাচ্ছে না। এনিয়ে কোনও পক্ষের আইনজীবীই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চকে সন্তুষ্ট করতে পারছে না। কতজন যোগ্য এবং কতজন অযোগ্য আছেন... তা নিয়েও কিন্তু ভিন্ন ভিন্ন তথ্য উঠে আসছে সুপ্রিম কোর্টের কাছে। আজ কমিশনকে জিজ্ঞাসা করা হয়, চার্জশিট অনুযায়ী কতজনকে অবৈধ নিয়োগ করা হয়েছিল। প্রধান বিচারপতির সেই প্রশ্নের উত্তরে কমিশন জানায়, ৫১০০। অথচ বিকাশরঞ্জন ভট্টাচার্য জানাচ্ছেন সংখ্যাটা ১০ হাজার ৭৫০। অর্থাৎ, কতজন অবৈধ সেটা চিহ্নিত করা যাচ্ছে না। তার পরে তো পৃথকীকরণ। সেই পৃথকীকরণের প্রক্রিয়া নিয়েও কোনও ঐক্যমতে পৌঁছানো যাচ্ছে না। এই পরিস্থিতিতে কী ভাবছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকরা ?


শিক্ষিকা বলেন, "হ্যাঁ, অবশ্যই আমরা আশার আলো দেখছি। কারণ, আমরা কোনওভাবেই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলাম না। কোনও জায়গায় কোনওভাবেই আমরা টাকা দিয়ে চাকরি পাইনি। টাকার বিনিময়ে আমরা চাকরি পাইনি। তারজন্যই আমরা আজ এই ওয়াই চ্যানেলে ২৭ ডিসেম্বর থেকে আজ ১০ ফেব্রুয়ারি...যেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে, ছাত্র-ছাত্রীদের সঙ্গে থাকার কথা...সেখানে আমরা দুশ্চিন্তায় ভুগছি। কারা করল দুর্নীতি, আর তার শাস্তি ভোগ করতে হচ্ছে কাদের ! আজ আমরা এই আশাটাই তারজন্য রাখছি যে যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ সম্ভব। আগে সিবিআই এটি তদন্ত করেও দিয়েছিল। তারজন্যই আজ টেন্টেড এবং আন-টেন্টেড কথাটি উঠে আসছে। আজ আমরা যোগ্য নই কে বলল ? আমরা যোগ্যতম। তারজন্যই আজ আমরা ওয়াই চ্যানেলে এভাবে ঐক্যবদ্ধ হয়েছি। সুপ্রিম কোর্টের কাছে আশা রাখছি, আমাদের জন্য সুবিচার আসবে। সত্যের জয় হবে এবং আমরা আমাদের বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের কাছে সসম্মানে প্রতিষ্ঠিত হব। আবার আগের মতো করে আমরা পৌঁছে যেতে পারব...এই আশাই রাখি। "

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • SSC Hearing : চাল এবং কাঁকর কীভাবে সম্ভব আলাদা করা ? দোলাচলে ভুগছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকারা

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News2 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন