SSC : নবম-দশমের সহকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের।Bangla News
নবম-দশমের সহকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ। ১৭ জুন পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ, জানাল আদালত। ২০১৬ সালের এসএলএসটি-র নম্বর প্রকাশের নির্দেশ। নবম-দশমে শিক্ষক নিয়োগের নম্বর বিভাজন প্রকাশ করার নির্দেশ। ‘প্যানেল ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের তালিকা নম্বর সহ প্রকাশ করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশনগুলিও আপলোড করতে হবে’। এসএসসি-কে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্যানেলে অস্বচ্ছতার অভিযোগে মামলা করেন এক চাকরিপ্রার্থী। সেই মামলাতেই নির্দেশ হাইকোর্টের ‘নবম-দশমের শিক্ষক নিয়োগের মূল প্যানেল ও ওয়েটিং লিস্ট। মূল প্যানেল ও ওয়েটিং লিস্ট প্রকাশ করলেও নামের পাশে কোনও নম্বর নেই। এখান থেকেই সন্দেহের উদ্রেক হয়। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন।
Tags :
ABP Ananda Calcutta High Court ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ কলকাতা হাইকোর্ট এসএসসি শিক্ষক নিয়োগ এবিপি আনন্দ Teachers Recuirtment