SSC: লালগোলার চাকরিপ্রার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

ABP Ananda  |  14 Feb 2023 12:00 AM (IST)
ABP News

মুর্শিদাবাদের লালগোলায় চাকরিপ্রার্থীর আত্মহত্যার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার মামলা দায়ের হল। চলতি সপ্তাহেই বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হবে। গতবছরের ২৭ সেপ্টেম্বর, আত্মঘাতী হন আবদুর রহমান। পরিবার দাবি করে, ওই যুবক রাজ্য সরকারের গ্রুপ ডি পদে চাকরির আবেদন করেন। আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের অভিযোগ, সুইসাইড নোটে পার্থ চট্টোপাধ্যায়-সহ কারা নিয়োগের জন্য টাকা নিয়েছিলেন সেই তালিকার উল্লেখ ছিল। চাকরি পেতে গেলে নির্দিষ্ট অর্থ দিতে হবে বলে যুবককে জানানো হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই লালগোলার ওই চাকরিপ্রার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চার্জশিট পেশ করেছে পুলিশ (Police)। আইনজীবীর দাবি, চার্জশিটে নাম রয়েছে মৃতের। এক্ষেত্রে সঠিক তদন্ত হয়নি বলে দাবি করেছেন আইনজীবী।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • SSC: লালগোলার চাকরিপ্রার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

TRENDING VIDEOS

"পুলিশের দিকে গুলি চালালে পুলিশ তো লাড্ডু ছুড়বে না", বললেন Sukanta Majumdar | ABP8 Minutes ago

"পুলিশের হাত খুলে দিয়েছি...জিরো টলারেন্স", রায়গঞ্জকাণ্ড নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর13 Minutes ago

কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda18 Minutes ago

দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি22 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন