SSC News : SSC-র বিধি চ্যালেঞ্জ করে মামলা গেল সুপ্রিম কোর্টে | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: SSC-র বিধি চ্যালেঞ্জ করে মামলা গেল সুপ্রিম কোর্টে ।কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ । হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে আদালতে চাকরিপ্রার্থীদের একাংশ । বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ । দায়ের হল SLP, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা
আরও খবর...
পাখির চোখ ২৬। বেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। কোমর বেঁধে প্রচার যুদ্ধে নেমেছে যুযুধানেরা। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালন উপলক্ষ্যে মহাসমাবেশ। তার আগে আজ, শুক্রবার বঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরে জোড়া সভা তাঁর। তুমুল তৎপরতা বঙ্গ বিজেপি শিবিরে।
শুক্রবার দুপুর ২ টো ৩৫-এ অন্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে গাড়িতে প্রায় ১৬ কিলোমিটার দূরে নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন তিনি। সেখানে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। এরপর পাশের মঞ্চেই রাজনৈতিক সভা করবেন নরেন্দ্র মোদি।