Upper Primary Panel: উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ, পুজোর আগেই কাউন্সেলিং? ABP Ananda Live

পুজোর মুখে চাকরিপ্রার্থীদের সুখবর, অবশেষে প্যানেল প্রকাশ। কোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করল এসএসসি। ফাইনাল এবং ওয়েটিং-২টি প্যানেল প্রকাশ করল কমিশন। নিয়োগ বিজ্ঞপ্তির ৮ বছর পরে অবশেষে প্যানেল প্রকাশ। প্রায় ১৪ হাজার পদে নিয়োগের জন্য প্যানেল প্রকাশ। চূড়ান্ত প্যানেলের সবাই চাকরি পাবে, জানাল এসএসসি। ১-২ দিনেই বিজ্ঞপ্তি, পুজোর আগে কাউন্সেলিং শুরুর তৎপরতা।

রাতে প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ভর্তি করা হল টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলকে। সূত্রের খবর, শিয়ালদা আদালত থেকে গতকাল জেলে ফেরার পর অসুস্থ বোধ করেন অভিজিৎ। স্বাস্থ্য পরীক্ষার পর প্রাক্তন OC-কে প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করা হয়। আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময়, হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন টালা থানার প্রাক্তন OC। সেই সময় একজন পুলিশ কর্মী তাঁকে ধরে ফেলেন। এরপর জেলে ফিরে হাসপাতালে ভর্তি হন টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola