SSC Scam : বাম আমলে খুলেছিলেন চিটফান্ড কোম্পানি, খেটেছেন জেলও, ইডির নজরে মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল
ABP Ananda | 18 Oct 2022 12:13 AM (IST)

নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি গ্রেফতারের পর, এবার ইডির নজরে মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডল। বর্তমানে বারাসাতের বাসিন্দা হলেও, তাঁর আদি বাড়ি পাঁশকুড়ায়। বাম আমলে চিটফান্ড কোম্পানি খুলেছিলেন তিনি। ওড়িশা পুলিশের হাতে গ্রেফতার হয়ে কয়েকমাস জেলও খাটেন।