SSC Scam CBI: 'কাদের টাকা দিয়েছে জানতেই হবে সিবিআইকে', মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর
ABP Ananda | 24 Jan 2023 11:42 PM (IST)

'ঘুষ দিয়ে চাকরি পাওয়া ব্যক্তিদের সরাসরি জিজ্ঞাসা করুন, কাকে টাকা দিয়েছে', 'কাদের টাকা দিয়েছে জানতেই হবে সিবিআইকে' (CBI)। এসএসসি (SSC) গ্রুপ ডি (Group D) মামলায় মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। 'পড়ুয়াদের কথা না ভেবে টাকা দিয়ে চাকরি পেয়েছে', 'আবার আদালতে (Court) এসে কথা বলছে, ইয়ার্কি হচ্ছে?' অবৈধ চাকরিপ্রাপকদের উদ্দেশে মন্তব্য বিচারপতি বসুর। 'সব অবৈধ চাকরিপ্রাপকদের সরিয়ে দিলে শূন্যপদে কত দ্রুত নিয়োগ সম্ভব?' 'এদের সরাতে কেন নিজেরাই উদ্যোগী হচ্ছে না এসএসসি?' এসএসসিকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। গাজিয়াবাদ (Ghaziabad) থেকে উদ্ধার হওয়া গ্রুপ ডি-র ৪ হাজার ৪৮৭টি ওএমআর শিট (OMR Sheet) প্রকাশের নির্দেশ। ৩১ জানুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর।