SSC Scam: সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা পার্থ চট্টোপাধ্যায়ের।Bangla News

এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে যেমন আজ সন্ধে ৬টার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন তেমনই পাশাপাশি উপদেষ্টা কমিটির ৫ সদস্যকেও বিকেল ৪টের মধ্যে নিজাম প্যালেসে সিবিআই অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে তাঁদের। প্রয়োজন মনে করলে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতেও নিতে পারবেন বলে জানিয়ে দেন বিচারপতি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে মামলা করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola