SSC Scam: SSC 'দুর্নীতি'র প্রতিবাদ, এসইউসি মিছিল ঘিরে সল্টলেকে ধুন্ধুমার।Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 May 2022 04:03 PM (IST)

SSC দুর্নীতির অভিযোগে এসইউসি রাজ্য কমিটির উদ্যোগে মিছিল ঘিরেও ধুন্ধুমার। এদিন সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ছিল এসইউসি কর্মীদের। তার আগেই মিছিল আটকায় পুলিশ। জমায়েত ছত্রভঙ্গ করে বেশ কয়েকজন এসইউসি কর্মীকে আটক করা হয়।