Partha Chatterjee : লক্ষ্মীপুজোতেও জেলেই থাকতে হবে পার্থ, কল্যাণময়, শান্তিপ্রসাদকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2022 11:59 PM (IST)

জেলেই থাকতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী-সহ ৬ জনকে, ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। অবৈধভাবে চাকরি পেয়েছেন, এরকম সবাইকে জেলবন্দি করতে চাই। আদালতে জানালেন CBI-এর আইনজীবী।