School Service Commission: ১০ দিনে এসএসসি-র শারীরশিক্ষা, কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের রিলে অনশন, অসুস্থ ৫। Bangla News
১০ দিনে পা দিল শহিদ মিনারে এসএসসি-র শারীরশিক্ষা, কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের রিলে অনশন কর্মসূচি। আজ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে স্মারকলিপি জমা দিতে যান আন্দোলনকারীদের চার প্রতিনিধি। অভিযোগ, সেখানে দুর্ব্যবহার করেন সিভিক ভলান্টিয়াররা। এরপর কালীঘাট থানা ওই চারজনকে আটক করে। এরপর তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হয়। ওই চারজনের নিঃশর্ত মুক্তির দাবিতে এরপর শহিদ মিনারে চত্বরে মিছিল করেন এসএসসি-র চাকরিপ্রার্থীরা। রিলে অনশন মঞ্চে তিনজন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের এসএসকেএমে নিয়ে যাওয়া হয়।
Tags :
ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Bangla Khabar Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC Ananda Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ মুখ্যমন্ত্রী এসএসসি এসএসসি চাকরিপ্রার্থীদের মিছিল এবিপি আনন্দ