Mamata Banerjee: কপ্টার-দুর্বিপাকে কোমরে-পায়ে চোট মুখ্যমন্ত্রীর, এখন কেমন আছেন মমতা? ABP Ananda Live
ABP Ananda | 29 Jun 2023 10:01 AM (IST)

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে কপ্টার-দুর্বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে ও পায়ে চোট লাগে। এসএসকেএম সূত্রে খবর, আজও মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার ওপর নজর রাখবেন চিকিৎসকরা।
ফিজিওথেরাপি হবে এবং তা বাড়িতেই হবে বলে এখনও পর্যন্ত খবর। ফিজিওথেরাপির পাশাপাশি, ওষুধে কতটা উন্নতি হল, তাও খতিয়ে দেখবেন এসএসকেএমের চিকিৎসকরা। পরিস্থিতি বিচার করে মুখ্যমন্ত্রীর চিকিৎসার ব্যাপারে আগামীকাল ফের সিদ্ধান্ত নেওয়া হবে বলে এসএসকেএম সূত্রে খবর।