SSKM Hospital: SSKM হাসপাতালে তুমুল উত্তেজনা, নিখোঁজ কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা | ABP Ananda LIVE

ABP Ananda  |  19 Jan 2025 05:20 PM (IST)
ABP News

ABP Ananda LIVE: মিনাখাঁর নিখোঁজ কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা । SSKM হাসপাতালে তুমুল উত্তেজনা । পুলিশ দেহ মর্গে পাঠাতে গেলে বাধা পরিবারের । গতকাল আচমকা নিখোঁজ বছর পনেরোর দেব ঘোষ । প্রতিদিনই রবীন্দ্র সরোবর ক্রিকেট প্র্যাকটিসে আসত দেব । গতকালও রবীন্দ্র সরোবর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোয় । রাতে না ফেরায় পুলিশের দ্বারস্থ হয় পরিবার । 'প্রথমে প্রগতি ময়দান থানায় গেলে পুলিশ অভিযোগ নেয়নি'
'প্রগতি ময়দান থেকে রবীন্দ্র সরোবর থানায় পাঠানো হয়' । রবীন্দ্র সরোবর থানাও অভিযোগ নেয়নি বলে দাবি পরিবারের । আজ দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার । পুলিশের বিরুদ্ধে পরিবারকে না জানিয়ে দেহ মর্গে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ


'তাঁরা CBI তদন্ত চানইনি',জানালেন নির্যাতিতার মা-বাবা


পুলিশের তদন্তে আস্থা নেই বলে গোড়া থেকেই জানিয়ে আসছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-এর তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন। রাত পোহালেই যখন আর জি কর মামলায় সাজা ঘোষণা, তার আগে নির্যাতিতার মা-বাবা জানালেন, তাঁরা CBI তদন্ত চানইনি। বরং ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়েছিলেন তাঁরা। পুলিশ এবং CBI-দু’পক্ষই তদন্তে গাফিলতি করেছে বলে দাবি তাঁদের। (RG Kar Case Verdict)


শনিবার শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সোমবার আদালত তাকে সাজা শোনাবে। সর্বোচ্চ ফাঁসি অথবা সর্বনিম্ন যাবজ্জীবনের সাজা হবে তার। আর তার আগেই এবিপি আনন্দে মুখ খুললেন নির্যাতিতার মা-বাবা। জানালেন, সঞ্জয়ের সাজা হলেই হল না, তাঁদের লড়াই জারি থাকবে। CBI-এর সঙ্গে সরাসরি আর কোনও কথা বলবেন না, বরং আদালতের মাধ্যমে লড়াই চালিয়ে যাবেন। (RG Kar Victims Family)

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • SSKM Hospital: SSKM হাসপাতালে তুমুল উত্তেজনা, নিখোঁজ কিশোরের মৃত্যু ঘিরে উত্তেজনা | ABP Ananda LIVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন