Dengue Death: লড়াই শেষ, মারা গেলেন ডেঙ্গি আক্রান্ত এসএসকেএমের ডাক্তারি পড়ুয়া
এবার ডেঙ্গি আক্রান্ত ডাক্তারি ছাত্রের মৃত্যু ঘিরে তুমুল হইচই। মৃত্য়ু হল এসএসকেএমে অর্থোপেডিকের স্নাতকোত্তরের পড়ুয়া অনিমেষ মাখির। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন অনিমেষ। এসএসকেএমেই চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ মৃ্ত্যু হয় তাঁর। শরীরে রক্তক্ষরণ হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে খবর।