DA: ডিএ মামলায় রায়ের পুনর্বিবেচনা চেয়ে ফের ডিভিশন বেঞ্চে রাজ্য । Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Aug 2022 04:02 PM (IST)

ডিএ মামলায় নতুন মোড়। ডিএ রায় পুনর্বিবেচনা চেয়ে ফের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। ২০ মে মহার্ঘভাতা মামলায় রায় ঘোষণা করেছিল হাইকোর্ট। রায় ঘোষণা করেছিল বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। তখন বলা হয়েছিল ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ নির্ধারণ করে দিতে হবে কর্মচারীদের।