Dengue: ডেঙ্গি সংক্রান্ত তথ্য রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি, ডেঙ্গি নিয়ে এই উদ্বেগের মধ্যেই নতুন বিতর্ক
ডেঙ্গি নিয়ে এই উদ্বেগের মধ্যেই নতুন বিতর্ক। চলতি বছরে ডেঙ্গি সংক্রান্ত তথ্য রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি, দাবি সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের । কেন্দ্রীয় সংস্থার ওয়েবসাইটে উল্লেখ, শুধুমাত্র পশ্চিমবঙ্গই এখনও পর্যন্ত ডেঙ্গি। সংক্রান্ত কোনও পরিসংখ্যান দেয়নি। এর আগে ২০১৮ এবং ’১৯ সালেও রাজ্যের বিরুদ্ধে ডেঙ্গি সংক্রান্ত তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছিল।