West Bengal Government: ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে বিধানসভায় সরকারি প্রস্তাব আনতে চলছে রাজ্য সরকার
ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে বিধানসভায় সরকারি প্রস্তাব আনতে চলছে রাজ্য সরকার। বিরোধিতা করবে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর এই আলোচনাই অযৌক্তিক। যদিও সরকারপক্ষের প্রস্তাবে কেন্দ্রীয় এজেন্সিকে কীভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, সেটাই তুলে ধরা হবে। এছাড়া, বিভিন্ন রাজ্যে সরকার ভাঙার ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা রয়েছে বলে অভিযোগ তুলেও সরব হবে সরকারপক্ষ। বিধানসভা সূত্রে খবর, আজকের আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নিতে পারেন।
Tags :
Bangla News Bangla News Live West Bengal Government Bengali News TMC ABP Ananda LIVE BJP ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News