CV Ananda Bose: রাজ্যপালের রিপোর্ট কার্ডের জবাবে ৯ পাতার চিঠি রাজ্যের। ABP Ananda Live

West Bengal News: ভোটের আগে রাজ্য-রাজ্যপাল (State VS Govornor) সংঘাত চরমে। বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ রাজভবনের। বিশ্ববিদ্যালয়গুলিতে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ নিয়ে তদন্ত। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপসারণের সুপারিশ-বিতর্কের মধ্যেই বোসকে কড়া বার্তা রাজ্যের। রাজ্যপালের রিপোর্ট কার্ডের জবাবে ৯ পাতার চিঠি রাজ্যের । সিভি আনন্দ বোসকে এক্তিয়ার স্মরণ করিয়ে ৯ পাতার চিঠি। 'রাজ্যের উচ্চ শিক্ষাকে ধ্বংস করছেন রাজ্যপাল, বোসের আচরণ বিধিবহির্ভূত', 'পড়ুয়াদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন আচার্য'। রাজভবনের রিপোর্ট কার্ডের কড়া জবাব রাজ্য সরকারের। 'বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত্ব শাসনে হস্তক্ষেপ করার কোনও এক্তিয়ার রাজ্য সরকারের নেই'। 'উপাচার্য নিয়োগ বা পুনর্বহালের ক্ষমতাই নেই রাজ্যের'। আচার্যের ভূমিকা ও রাজ্যের সীমারেখা স্মরণ করিয়ে নবান্নে রিপোর্ট কার্ড পাঠায় রাজভবন। ABP Ananda Live

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola