BJP: বিজেপির নবান্ন অভিযানে যানজটের আশঙ্কা, নির্দিষ্ট সময়ের ঘণ্টাদেড়েক আগে স্কুলে হাজির পড়ুয়ারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Sep 2022 12:15 PM (IST)

বিজেপির নবান্ন অভিযান ঘিরে অশান্তি, যানজটের আশঙ্কা। নির্দিষ্ট সময়ের ঘণ্টাদেড়েক আগে স্কুলে হাজির হেয়ার স্কুলের ছাত্ররা। এদিন সপ্তম থেকে দশম শ্রেণির সেকেন্ড টার্মের পরীক্ষা হওয়ার কথা। পরীক্ষা শুরু হওয়ার কথা সকাল ১১টা ৪০-এ। ১০টার মধ্যে স্কুলে পৌঁছে যান পড়ুয়া ও অভিভাবকরা। কেউ এসেছেন হাওড়ার মন্দিরতলা, কেউ আবার দমদমের বেদিয়াপাড়া বা লেকটাউন থেকে। স্কুলে এলেও, ফিরবেন কীভাবে তা অনিশ্চিত। তা ভেবেই আশঙ্কিত অভিভাবকরা।