Malda: কর্মবিরতি শুরু মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়া চিকিৎসকদের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পড়ুয়া চিকিৎসকরা গতকাল রাত ১টা থেকে কর্মবিরতি শুরু করেছেন। আজ রবিবার, ছুটির দিন আউটডোর বন্ধ। এরপরেও ওয়ার্ড এবং ইমার্জেন্সিতে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ না দেওয়ায় ভোগান্তি বেড়েছে রোগীদের।

পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সিভিক ভলান্টিয়ার হয়েও যুক্ত ছিলেন পুলিশ কর্মীদের সংগঠনের সঙ্গে। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও। নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকত পুলিশের টহলদারির বাইক। সেই বাইক নিয়েই ঘুরত সঞ্জয়। বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকত সঞ্জয়, খবর সূত্রের। 

আজ সোদপুরে মৃত মহিলা চিকিৎসকের বাড়িতে যান কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হল পরিবারকে। জানানো হল ময়নাতদন্তের রিপোর্টে কি আছে। পরিবারের পাশে আছে কলকাতা পুলিশ, জানালেন মুরলীধর শর্মা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola