Suvendu Adhikari: 'কয়লাকাণ্ডে ২৪০০ কোটি টাকার দুর্নীতি, ১০০০ কোটি এক প্রভাবশালীর কাছে', তোপ শুভেন্দুর। Bangla News
ABP Ananda | 18 Nov 2022 06:25 PM (IST)

'কয়লা পাচারের ১০০০ কোটি টাকা গেছে প্রভাবশালীর কাছে। এই প্রভাবশালী কার্যত শাসকদল, পুলিশ, প্রশাসনকে নিয়ন্ত্রণ করেন।' বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কয়লাকাণ্ডে ২৪০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এর মধ্যে ১ হাজার কোটি টাকা ওই প্রভাবশালীর কাছে গিয়েছে। গুরুপদ মাজির বিরুদ্ধে ইডি-র চার্জশিটের কপি জনসমক্ষে এসে গিয়েছে। ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আছে।' চার্জশিটের কয়েকটি পাতার নম্বরের উল্লেখ করে দাবি শুভেন্দু অধিকারীর।