Suvendu Adhikari: নোদাখালিতে অভিষেকের প্রশাসনিক বৈঠক নিয়ে প্রশ্ন শুভেন্দুর। ABP Ananda Live
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jan 2023 01:54 PM (IST)

নোদাখালিতে অভিষেকের প্রশাসনিক বৈঠক নিয়ে প্রশ্ন শুভেন্দুর। মুখ্যসচিবকে হুঁশিয়ারি দিয়ে ট্যুইট বিরোধী দলনেতার। 'রাজ্য গণতন্ত্র আছে নাকি স্বৈরাচারী রাজতন্ত্র, বুঝতে পারছি না'। 'দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক ডায়মন্ড হারবার সংসদীয় এলাকা নিয়ে বৈঠকের আয়োজন করেন'। 'রাজ্যে ৪২টি সংসদীয় এলাকা, বাকি সংসদীয় এলাকার কী হবে?'। 'গত ৪ বছরে রাজ্যে সাংসদদের সভাপতিত্বে একটিও এই ধরনের বৈঠক হয়নি'।'ডায়মন্ড হারবারের পাশের ৩ কেন্দ্র জয়নগর, মথুরাপুর, যাদবপুরে কেন বৈঠক হল না?'।'আশা করব বাকি ৪১টি সংসদীয় এলাকাতেও এই ধরনের বৈঠক আয়োজনের জন্য ডিএম-দের নির্দেশ দেওয়া হবে'।'২ সপ্তাহ সময় দিলাম, বৈঠক না হলে জনস্বার্থ মামলা করা হবে'।'আদালতে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন'