SUCI Strike: হাজরায় SUCI-এর কর্মসূচিতে উত্তেজনা, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ SUCI সমর্থকদের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: হাজরায় SUCI-এর কর্মসূচিতে উত্তেজনা। প্রতিবাদ মিছিল শুরু হতেই পুলিশের বাধা। রীতিমতো খণ্ডযুদ্ধ বেধে যায় পুলিশ ও ধর্মঘটিদের মধ্যে। টেনেহিঁচড়ে আন্দোলনকারীদের এলাকা থেকে সরাল পুলিশ। 

আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় CBI-এর জিজ্ঞাসাবাদ  ।  আর জি কর হাসপাতালের চেস্ট বিভাগের চারজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনির বয়ান নেওয়া হচ্ছে আজ। ওই চারজন পিজিটির মধ্যে একজন হাউসস্টাফ। CBI সূত্রে খবর, ওই চারজনের মধ্যে ২ জন পিজিটি গত ৮ অগাস্ট ঘটনার রাতে ডিউটিতে ছিলেন।

জলপাইগুড়িতে সর্বাত্মক ধর্মঘট। বন্ধ দোকান-পাট। বেসরকারি বাস পরিষেবা পুরোপুরি বন্ধ। ডুয়ার্সের উদ্দেশে কোনও বেসরকারি বাস চলছে না। পুলিশি নিরাপত্তায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থায় ডিপো থেকে সরকারি বাস চলাচল করছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola