Kolkata Airport Fire: কলকাতা বিমানবন্দরে আচমকাই আগুন, ছড়াল আতঙ্ক | ABP Ananda LIVE
ABP Ananda | 14 Jun 2023 11:31 PM (IST)

Kolkata Airport Fire: কলকাতা বিমানবন্দরে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক। রাত ৯টা বেজে ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে আগুন। বিমানবন্দরের সিকিওরিটি চেক ইনের জায়গায় আগুন। তাতে ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক (Kolkata Airport Fire)। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে দমকল পৌঁছে যায় প্রায় সঙ্গে সঙ্গেই। আগুন নেভানোর কাজ চলছে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। অনেকটাই আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও, পুরোপুরি নেভানো যায়নি এখনও।