Sujan Chakraborty: জামালপুরে 'তৃণমূলে নবজোয়ারে' ছাপ্পা ভোটের অভিযোগ, তৃণমূলকে তীব্র আক্রমণ সুজনের
ABP Ananda | 14 May 2023 04:26 PM (IST)

Burdwan: কাউকে বুথ সভাপতি সাজিয়ে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। বালি খাদান মালিকদের নেতা সাজিয়েও চলেছে ভোট লুঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগে পূর্ব বর্ধমানের জামালপুরে এই অভিযোগ ঘিরে ফের প্রকাশ্যে শাসকদলের কোন্দল।