Sujan Chakraborty: 'আইনের কোনও শাসন না থাকলে যা হয় সেটাই হচ্ছে এখানে', মন্তব্য সুজনের
ABP Ananda | 18 Feb 2024 11:23 PM (IST)

ABP Ananda LIVE: 'পশ্চিমবঙ্গের (West Bengal) সন্দেশখালিতে (Sandeshkhali) ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ডিজি গতকাল বললেন গোপন জবানবন্দি দিয়েছে এক মহিলা, সেই কারণে গণধর্ষনের মামলা রুজু করা হয়েছে, শিবুকে গ্রেফতার করা হল। মহিলা অভিযোগ করছে তিনি গোপন জবানবন্দি দিয়েছেন সেই কারণেই পুলিশের পোশাক পরে তাঁর বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে আবার। ফলে নির্যাতিতার অভিযোগ পুলিশ নেবে না। দুষ্কৃতীরা তাঁদের রাজত্ব চালাচ্ছে। আইনের কোনও শাসন না থাকলে যা হয় সেটাই হচ্ছে', মন্তব্য সুজনের।