Sujan Chakraborty: 'শিবু হাজরা, শাহজাহানের বাহিনী দলবদ্ধভাবে এলাকায় ঘুরে বেরাচ্ছে', মন্তব্য সুজনের

ABP Ananda LIVE: 'সন্দেশখালির (Sandeshkhali) মতো ঘটনা রাজ্যের (west Bengal) বিভিন্ন জায়গায় আছে, সন্দেশখালির ঘটনাটা সামনে এসেছে । দেখা যাচ্ছে মানুষ ঘুমোতে যাচ্ছে দুশ্চিন্তা নিয়ে। জমি জবরদস্তি দখল হয়ে যাচ্ছে, আদিবাসী বা তফসিলি মানুষ হোক, মজুরির দাম পাবেন না, টাকা লুঠ হয়ে যাবে। এটা মধ্যযুগীয় বর্বরতা। এইসব যখন প্রকাশ হচ্ছে, যেহেতু মানুষ আপত্তি করছে, মুখ খুলেছে, তাঁদের মুখ বন্ধ করার জন্য ১৪৪ ধারা জারি। প্রতিবাদীরা যাতে প্রতিবাদ করতে না পারে, মানুষ যাতে মুখ খুলতে না পারে সেই কারণেই এই ব্যবস্থা। শিবু হাজরা শাহজাহানের বাহিনী দলবদ্ধভাবে এলাকায় ঘুরে বেরাচ্ছ, পুলিশ জানে', বললেন সুজন চক্রবর্তী(Sujan Chakraborty)। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola