Sujan Chakraborty: '৫০ হাজার লোক জোগাড় করা সহজ নাকি!' দিল্লিতে তৃণমূলের ধর্না প্রসঙ্গে সুজন

কেন্দ্রের কাছে ১০০ দিনের বকেয়া আদায়ের জন্য এবার গিরিরাজ সিংহের দিল্লির বাসভবনের সামনে ধর্না। ২ ও ৩ অক্টোবর কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রক মন্ত্রীর বাড়ির সামনে ধর্নার পরিকল্পনা। রামলীলা ময়দানে তৃণমূল কর্মীদের থাকার জন্য় অনুমতি চাওয়া হল দলের তরফে। এর আগে গত এপ্রিলে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর অফিসে ধর্না দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ধর্নার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ থেকে ৫০ হাজার কর্মী জড়ো হবেন, তাঁরা থাকবেন ৫ দিন। ৩০ সেপ্টেম্বর থেকে রামলীলা ময়দানে থাকবেন তাঁরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola