Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র | ABP Ananda Live
ABP Ananda | 31 May 2023 08:35 AM (IST)

ফেব্রুয়ারি মাসে গোপাল দলপতির মুখে প্রথমবার শোনা গেছিল কালীঘাটের কাকুর কথা। কিছুদিনের মধ্য়ে কালীঘাটের কাকুর নাম বলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল। এবার তাঁর বর্ণিত সেই কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করল ইডি। গ্রেফতারির পিছনে তাঁর নিজের মোবাইলের তথ্য নয়, সুজয়কৃষ্ণ ভদ্রর গ্রেফতারির পিছনে রয়েছে এক তৃণমূল নেতার মোবাইলে পাওয়া তথ্য! নিয়োগ দুর্নীতিতে(Recruitment scam) অবশেষে তাপস বর্ণিত কালীঘাটের কাকু গ্রেফতার। তদন্তে অসহযোগিতা, তথ্য গোপনের অভিযোগে গ্রেফতার করল ইডি। 'কালীঘাটের কাকু' গ্রেফতার