ED Raid: সুজয়কৃষ্ণর ফকিরপাড়া রোডের বাড়ি, বেহালার ফ্ল্যাট ও দুটি অফিসে তল্লাশি ইডির। ABP Ananda Live
নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিষেককে সিবিআই-তলবের দিনই বেহালায় সুজয়কৃষ্ণ ভদ্রর বাড়িতে ইডি। সিবিআইয়ের পর এবার ইডি-র স্ক্যানারে 'কালীঘাটের কাকু'। সুজয়কৃষ্ণর ফকিরপাড়া রোডের বাড়ি, বেহালার ফ্ল্যাট ও দুটি অফিসেও চলছে তল্লাশি। নিয়োগ দুর্নীতি তদন্তে এদিন একযোগে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার ১০টি জায়গায় হানা ইডি-র। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অফিসে চলছে তল্লাশি। দক্ষিণ ২৪ পরগনার ৪টি জায়গাতেও ইডি-র হানা। নজরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের তৃণমূল সদস্য জ্ঞানানন্দ সামন্ত