Sandeshkhali Incident: গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে সন্দেশখালিতে সুজিত বসু, পার্থ ভৌমিক। ABP Ananda Live
ABP Ananda | 18 Feb 2024 06:32 PM (IST)

West Bengal News: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Incident) অভিযোগকারিণীর বাড়িতে পুলিশের পোশাকে হামলা চালানোর অভিযোগ উঠল। নির্যাতিতার দাবি, গতকাল রাতে পুলিশের পোশাকে কয়েকজন এসে তাঁর বাড়িতে ভাঙচুর চালায়। সেই মুহূর্তে অন্যত্র থাকায় রক্ষা পান নির্যাতিতা। প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন সন্দেশখালির ওই মহিলা। শিবু, উত্তম গ্রেফতার হওয়ার পরেও ভুগছেন আতঙ্কে। অন্যদিকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে সন্দেশখালিতে পৌঁছল সুজিত বসু, পার্থ ভৌমিক, বীরবাহা হাঁসদা। ABP Ananda Live