Municipality Recruitment scam: পুর-নিয়োগ দুর্নীতির মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুকে ডেকে পাঠাল সিবিআই
ABP Ananda | 25 Aug 2023 12:35 AM (IST)

পুর-নিয়োগ দুর্নীতির মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুক ডেকে পাঠাল সিবিআই। এই মামলাতেই ইডির তদন্তে উঠে এসেছিল চাকরি বিক্রির রেট কার্ডের কথা। যা নিয়ে সুর চড়িয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। এবার সিবিআই রাজ্য়ের এক হেভিওয়েট মন্ত্রীকে নোটিস পাঠানোয়, এনিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।