Sujit Bose | দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি | স্ক্যানারে সুজিতের আত্মীয়রা

ABP Ananda LIVE : পুর নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে সুজিত বসুর একাধিক আত্মীয়। CBI-নজরে প্রাক্তন দমকলমন্ত্রীর আত্মীয়দের একাংশ।দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি তৈরির অভিযোগ।আত্মীয়দের নামে সম্পত্তি তৈরির তথ্য মিলেছে, দাবি CBI-এর। আত্মীয়দের কয়েকজনের সুপারিশে বেআইনিভাবে চাকরিও মিলেছে বলে অভিযোগ।সুজিত বসুর ২ আত্মীয়কে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ। অভিযুক্ত আত্মীয়দের তলব করে একে একে জিজ্ঞাসাবাদ করবে CBI।
আরও খবর...
তেলের ট্যাঙ্কারে আগুন, মিশরের রাজধানী কায়রোর কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩১ জনের।
তেলের ট্যাঙ্কারে আগুন। মিশরের রাজধানী কায়রোর কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩১ জনের। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২০টিরও বেশি গাড়ি ও মোটরবাইক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাতে, কায়রো-সংলগ্ন গুরুত্বপূর্ণ রিং রোডের কাছে আচমকা ওই তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। রাতের আকাশ ঢেকে যায় লেলিহান শিখায়।