Sukanta Majumdar : কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন সুকান্তর
তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির দিনই রাজ্যে ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি নেতা-কর্মীদের শ্রদ্ধাঞ্জলি বিজেপির। গঙ্গায় শহিদ তর্পনের পর কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন সুকান্ত মজুমদার। তৃণমূলকে উৎখাত না করে বিশ্রাম নিচ্ছি না। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির।