Sukanta Majumdar: 'ইডি তদন্ত করলে, সবটা সামনে আসবে': সুকান্ত মজুমদার । Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Aug 2022 06:27 PM (IST)

অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি মামলায় আদালতের দ্বারস্থ ফিরহাদ, জ্যোতিপ্রিয়, অরূপ রায়। অস্বাভাবিক সম্পত্তি বৃদ্ধি সংক্রান্ত মামলায় ইডি-কে পার্টি করার নির্দেশ পুনর্বিবেচনার আর্জি। প্রধান বিচারপতির নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ তিন মন্ত্রী। গত ৮ অগাস্ট এই মামলায় ইডি-কে যুক্ত করার নির্দেশ দেয় আদালত।
'সম্পত্তির পরিমাণ এতটা বেড়েছে, যদি ইডি তদন্ত করে, সবটা সামনে আসবে। তাই ভয় পাচ্ছেন তৃণমূলের নেতারা', প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের।