Sukanta Majumdar: 'সন্দেশখালিতে দিনের পর দিন ভোট দিতে দেওয়া হয়নি', মন্তব্য সুকান্তর |ABP Ananda LIVE

ABP Ananda LIVE: 'গতবারের থেকে এবার বাংলায় বেশি আসন পাবে বিজেপি'(BJP)। 'মোদির বিকাশের মডেল নিয়ে প্রচার করবে বিজেপি'। 'আজ প্রধানমন্ত্রীর(Narendra Modi) সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে'। 'প্রধানমন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে'। 'চোরেদের সাম্রাজ্য কীভাবে শেষ হবে, সেই নিয়ে আলোচনা হয়েছে'। 'কোর্টের নির্দেশে নিরপেক্ষ তদন্ত করছে সিবিআই-ইডি'। 'লুঠের টাকা তৃণমূলকে দিয়েই ফেরত দেওয়াব'। 'শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) আমরা গ্রেফতার করতে বাধ্য করেছি'। 'শেখ শাহজাহান দিয়ে সবে শুরু হয়েছে, এটা শেষ নয়'। 'এখনও সন্দেশখালিতে শেখ শাহজাহান বাহিনীর লোকেরা ঘুরছে'। 'কয়েক হাজার শেখ শাহজাহানকে তৈরি করেছেন মমতা'। 'সন্দেশখালিতে দিনের পর দিন ভোট দিতে দেওয়া হয়নি'। 'সন্দেশখালিতে বিজেপি ছিল কোথায়? বিজেপির পার্টি অফিস খুলতে দেওয়া হত না'। 'সন্দেশখালিতে (Sandeshkhali)মহিলারা স্বতঃস্ফূর্ত আন্দোলন করেছেন, এটা জনরোষ'। 'যেখানে নারীদের ওপর অত্যাচার হয়, সেখানে রাজার ধ্বংস অনিবার্য'। 'এই হীরক রানিরও ধ্বংস হবে', মন্তব্য সুকান্তর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola