Sukanta Majumdar: 'অনেক সময় অনেক কথা বলেন', সন্ধ্যা মুখোপাধ্যায় প্রসঙ্গে মদন মিত্রের মন্তব্যে কটাক্ষ সুকান্তর | Bangla News

গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। আজ এসএসকেমে গিয়ে তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) বলেন, "অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানসিক যন্ত্রণা, অপমানের চূড়ান্ত পর্যায় বোধহয় এতবড় শিল্পী মানসিকভাবে মেনে নিতে পারেননি। সরকার সর্বশক্তি দিয়ে তাঁকে সুস্থ করার চেষ্টা করবে। বিজেপি সমস্ত রেখা লঙ্ঘন করছে।' এপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "মদনবাবু অনেক সময় অনেক কথা বলেন। কোন সময়ে বলছেন তার ওপর নির্ভর করছে। একটা সময়ের পর মদনবাবু অন হয়ে যান।" 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola